পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ফিলিস্তিনি বেসামরিক নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা পাইকগাছার শিশু অধিকার সংরক্ষণ ও সাংবাদিক ফোরাম এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ এফ,এম,এ রাজ্জাক, এ্যাডঃ মোজাফফার হাসান, এ্যাডঃ সেলিনা আক্তার, এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস, সাংবাদিক গাজী সালাম, জি,এ গফুর, এস,এম, আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, আব্দুল আজিজ, আলাউদ্দীন রাজা ও এন. ইসলাম সাগর। বিবৃতিদাতারা অবিলম্বে বর্বরোচিত এ হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
পাইকগাছায় আহ্লে হাদীসের ফিতরা ৮০ টাকা নির্ধারণ

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জমঈয়েতে আহলে হাদীসের ফিতরা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে গত শুক্রবার জুম্মাবাদ বান্দিকাটি জমঈয়েতে আহলে জামে মসজিদে আলহাজ্ব রহমত আলী গাজীর সভাপতিত্বে মসজিদ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধান খাদ্য দ্রব্য আড়াই কেজি চালের মূল্য হিসেবে মাথাপিচু ফিতরা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, ইমাম ক্বারী নুর মোহাম্মদ, আসাদুল ইসলাম, করিম জোয়াদ্দার, মোশাররফ হোসেন, টিপু গাজী, রহম আলী মল্লিক, আবু সাঈদ ও আব্দুল্লাহ ফকির।
পাইকগাছায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা
খুলনার পাইকগাছায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সহ ম্যানেজার ও মাঠকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৯ জুলাই জমাকৃত টাকা ফেরত না দেয়ার অভিযোগে সদস্যদের পক্ষ থেকে মামলাটি করেন উপজেলার ঘোষাল গ্রামের আলাউদ্দীন নায়েবের স্ত্রী মোছাঃ আনজু বেগম।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর শর্ত সাপেক্ষে প্রায় ৬০ জন সদস্য ২০১২ সাল থেকে ২ বছর মেয়াদে মাসিক ২শ টাকা হিসেবে জমা করেন। জমাকৃত টাকা চাইলে গেলে বিভিন্ন সময় তালবাহানাসহ লাঞ্চিত করার অভিযোগে সদস্যদের পক্ষ থেকে আনজু বেগম বাদী হয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জয়া রাণী রায়, ম্যানেজার নাসরিন বেগম ও মাঠকর্মী সুকুমার চন্দ্রকে বিবাদী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।









