ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিচারকের সাথে অসাদচারণ করায় গোয়েন্দা পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড

খবর টি পড়েছেন : ১৯৮
মেহেরপুরে বিচারকের সাথে অসাদচারণ করায় গোয়েন্দা পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

court1মেহের আমজাদ, মেহেরপুর : বিচারকের সাথে অসাদচারণ করায় আমিরুল মোমিনিন নামের একগোয়েন্দা পুলিশ কনষ্টেবলের ৭ দিনের কারাদন্ড দিয়েছে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেরপুর-১ এর জ্যৈষ্ঠ বিচারক মতিউর রহমান। ১৩ জুলাই রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিচারক মতিউর রহমান এ রায় দেন।

Shamol Bangla Ads

আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে জামায়াত নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। পরে বিচারক এজলাস থেকে নেমে একটি রিক্সায় উঠার মুহুর্তে গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন তাকে জারজিস হুসাইন ভেবে আটক করতে উদ্বুদ্ধ হয় এবং অসাদাচারণে লিপ্ত হয়। পরে ওই গোয়েন্দা সদস্যকে আদালতে এনে আটক দেখিয়ে পুলিশ হেফাজতে নেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আদালত তাকে দন্ডবিধির ৩৫২ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারী পুৃলিশ সুপার আব্দুল জলিল জৈষ্ঠ বিচারক মতিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এর আগে জামায়াত নেতা ২য় বার আত্মসমর্পন করার জন্য আবেদন করলে দিনের কার্যাবলী শেষ হওয়ায় সোমবার পুনরায় আদালতের হাজির হওয়ার আদেশ দেন। এর পরপরই জারজিস হুসাইন দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন। তবে আমিরুল মোমেনিন জানান আমি বিচারককে আটক করিনি। জামায়াত নেতা কিনা জিজ্ঞাসাবাদ করেছি মাত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দায় জাল নোটসহ যুবক আটক পরবর্তী সংবাদ ফিলিস্তিনি নারী-শিশুদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় পাইকগাছা শিশু…