ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র ওমরা পালনে সৌদি যাচ্ছেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ২০৬
পবিত্র ওমরা পালনে সৌদি যাচ্ছেন খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

khaleda-ziaমোঃ ফারুক হোসেন,ঢাকা : পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ২০জুলাই সৌদি আরব যাবেন তিনি। প্রতি বছরের মতো এবারো রমজানের শেষের দিকে পবিত্র ওমরা ও মসজিদে নববিতে এতেকাফের উদ্দেশে যাচ্ছেন। একই সঙ্গে সৌদি সরকারের বিশেষ দাওয়াতে রাজকীয় অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন সে দেশ সফর করবেন। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সৌদি তে থাকা কালেই লন্ডন থেকে তারেক রহমান ও সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকো পরিবারের অন্য সদস্যদের নিয়ে আসার কথা রয়েছে। ২০০৭ সালের ১/১১-এর পর একত্রে পুরো পরিবারের আর দেখা হয়নি। চিকিৎসার জন্য দুই দেশে বসবাস করা তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সপরিবারে সেখানে গেলে জিয়া পরিবারের মিলন মেলায় পরিণত হতে পারে। অর্ধযুগের বেশি সময় ধরে তাদের পরিবারের সদস্যদের এমন সাক্ষাত হয়নি। তবে অপর সূত্রে দাবি তারেক রহমান আসবেন এমন প্রস্তুতিও নিয়ে রেখেছে সৌদি বিএনপি। জানা গেছে, বেগম খালেদা জিয়া সৌদি আরব পৌঁছার পরদিন লন্ডন থেকে কন্যাসহ সস্ত্রীক আসার কথা রয়েছে তারেক রহমানের। মালয়েশিয়ায় বসবাসরত আরাফাত রহমান কোকোও স্ত্রী শর্মিলা রহমানসহ দুই কন্যা নিয়ে আসতে পারেন। ২০১২ সালে চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর গেলে সেখানে কোকোর সঙ্গে তার সাক্ষাৎ হয়। একই বছরে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে তারেক রহমানেরও সাক্ষাৎ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনি নারী-শিশুদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় পাইকগাছা শিশু… পরবর্তী সংবাদ বিশ্বকাপ শিরোপা জার্মানির