ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভরা মওসুমে সাগরে ইলিশ নেই : জেলে পরিবারের দুর্দিন

খবর টি পড়েছেন : ১৬৬
ভরা মওসুমে সাগরে ইলিশ নেই : জেলে পরিবারের দুর্দিন
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Hilessm2আমতলী (বরগুনা) প্রতিনিধি : ইলিশের ভরা মওসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পরছেনা পর্যাপ্ত ইলিশ। এ কারণে সমূদ্র উপকূলীয় জেলে পরিবারে চরম দুর্দিন চলছে। অন্যদিকে দু’একটি ইলিশ ধরা পরলেও চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। যার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাহিরে ইলিশের দাম। ইলিশের প্রজনন ও বংশ বিস্তার নানাভাবে বাধাগ্রস্ত হবার কারণে সমুদ্র উপকূলীয় নদীতে কমছে এ মাছের পরিমান এমনটিই ধারণা স্থানীয় বিশেষজ্ঞদের। যা পরছে তা দিয়া খরচ টাকাই হচ্ছেনা জেলেদের । বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকার বাজারগুলোতে দু¯প্রাপ্য হয়ে উঠেছে এ রুপালী ইলিশ। বাজারে ইলিশের অনুপস্থিতি ভাবিয়ে তুলছে সকল স্তরের নাগরিকদের । প্রয়োজনের চেয়ে স্বল্প মাত্রায় সরবরাহের কারণে ইলিশের বাজার চড়া হয়ে উঠেছে।ভোজন রসিক বাঙালির কাছে মাছের রাজা ইলিশ। স্বাদে ও রূপে অনন্য এ মাছ ক্রমেই বঙ্গোপসাগর উপকূলীয় দক্ষিণাঞ্চলের নদ-নদী থেকে হারিয়ে যাচ্ছে। তাই রসনার তৃপ্তি মেটাতে পারছেন না বাঙালি। চলতি ভরা মওসুমেও দক্ষিণাঞ্চলের নদ-নদীতে জেলের জালে এখনও ধরা পড়ছে না রূপালী ইলিশ। এ দেশ মাছে ভাতে বাঙ্গালির দেশ থাকলেও অল্পদিনের মধ্যেই মাছ শুন্য হয়ে যাওয়ার আশংকা করছে বিশিষ্টজনরা। অপরদিকে জেলেরা সাগরে নামতেই জলদস্যুদের অপহরণের শিকার হচ্ছেন।তাই প্রতিবছরের ন্যায় এবারো জলদস্যু আতঙ্ক বিরাজ করছে বরগুনাসহ উপকূলীয় জেলে পল্লীতে। প্রতিবছর বঙ্গোপসাগরে একের পর এক জলদস্যু হামলার শিকার হয়ে শত শত জেলেরা অসহায় নি:স্ব হয়ে গেছে। যার কারণে অনেক জেলে ইলিশ ধরা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে আমতলী উপজেলার জেলে রেজাউল (৩৫) পাঁচ সদস্যের পরিবার থাকেন পায়রা নদী তীরবর্তী বেড়িবাঁধের পাড়ে। এ পরিবারটির জীবন চলে পায়রা নদীতে মাছ ধরে। আর এ মাছ ধরার কাজে জেলে রেজাউল মহাজন ব্যাংক আর বিভিন্ন এনজিওর ঋণের জালে আটকা। তবু ইলিশ মাছ ধরে কোনমতে চলছিল এ পরিবারটির ভরণ-পোষণ। হঠাৎ করে পায়রা নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। সারা দিন জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে শূন্য হাতে ফিরছে। শুধু জেলে রেজাউল নয় বরগুনার জেলার পায়রা ও বিষখালী নদী তীরবর্তী জেলে পল্লীর কয়েক হাজার জেলে পরিবারে এমন মাছের আকালে জেলে পরিবারগুলোতে চলছে নিরন্নের কাল।আমতলীর বৈঠাকার জেলে পল্লীর জেলে রাজু আক্ষেপ করে বলেন, ‘ত্রিশ বছর পায়রার গাঙ্গে (নদীতে) মাছ ধইরা খাই, এবার গাঙ্গে আকাল পড়ছে। হারাদিন (সারাদিন) জাল পাইত্যা কোন ইলিশ পাইতেছি না। যেদিন মাছ পাই হেদিন দুই’ডা জোডে আর যে দিন পাইনা হে দিন পোলা-মাইয়া লইয়া অর্ধাহারে অনাহারে থাহি।’ রাজু (৫৫) জানান, ভরা মওসুমের দেড় মাস পার হয়ে গেলেও পায়রা নদীতে কোন ইলিশের দেখা মিলছে না। তাই জেলেদের ঘরে ঘরে এখন অভাব আর অভাব। অনেকে ঋণের চাপে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলার পশ্চিম দিক থেকে বয়ে চলা প্রমত্তা পায়রা নদীতে জেলেদের জালে আর আগের মতো ইলিশ মিলছে না। ফলে শূন্য হাতে প্রতিদিনই অনেক জেলে ডাঙ্গায় ফিরে আসছেন। ভরা বর্ষা মওসুমেও জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় দেনার দায়ে চরম দিশেহারা তারা। অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। কষ্টে জীবন চলছে এ উপজেলার জেলে ও মাছ ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলোর। মহাজনের দায়-দেনা সত্ত্বেও সংসার চালাতে ফের একাধিক এনজিও থেকে লোন নিয়ে কিস্তি শোধ করতে পারছে না তারা। ফলে দেনার দায়ে অনেক জেলে এখন এলাকা ছাড়া। ঘাটে শ’ শ’ নৌকা ও ট্রলার বাঁধা। নদীতে মাছ না থাকায় জেলারা এখন বেকার হয়ে পড়ে বাড়িতে অলস সময় কাটাচ্ছেন। ফকিরহাট বন্দরের আড়ত মালিক মো. টুকু সিকদার জানান, আড়তে ইলিশ না আসলে কত দিন এ পেশা ধরে রাখতে পারবো জানি না। পরিবার-পরিজনের মুখে দুই মুঠো অন্ন জোগাতে এখন বাধ্য হয়ে নতুন পেশা খুঁজছি। আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখো যায়, বাজারে দু-একটা ইলিশ উঠলেও তার দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। এখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২শ’ থেকে ১৫শ’ টাকায়। খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে স্বল্প পরিমাণ ইলিশ উঠলেও জেলে, আড়তদার ও শ্রমিকসহ অনেকেই বসে বসে পুঁজির টাকা খরচ করছেন।
অপরদিকে ইলিশ নির্ভর উপকূলীয় এলাকার মানুষের চোখে মুখে এখন অভাবের ছাপ। ফলে অনেক জেলে এলাকা ছেড়ে শহরমুখী হতে শুরু করেছেন। আমতলী ও তালতলী উপজেলার মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জাটকা নিধন, জলবায়ু পরিবর্তন এবং অনাবৃষ্টির কারণে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। ফলে আজ জেলেদের জীবনে দুর্দিন নেমে এসেছে। আষাঢ়ের ঘনবৃষ্টি শুরু হলে উপকূলীয় নদ নদীতে ইলিশের আনাগোনা বৃদ্ধি পেতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জার্মানি পরবর্তী সংবাদ রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বসতঘর ভস্মিভূত