ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বসতঘর ভস্মিভূত

খবর টি পড়েছেন : ২৫২
রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বসতঘর ভস্মিভূত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫টি বসতঘর ও ৬টি রান্নাঘর ভস্মিভূত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪টায় দিকে উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের হাজী মুসলিম ভূঁইয়া বাড়ি প্রকাশ ঝগুড়া বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবারে লোকজন জানিয়েছেন।

Shamol Bangla Ads

রামগঞ্জের মৌলভী বাজারের মেসার্স আইরিন স্টিল ফার্ণিচারের মালিক ও সাউদেরখিল গ্রামের বাসিন্দা আবুল খায়ের ভূঁইয়া জানান, তাদের নতুন বাড়িতে (হাজী মুসলিম ভূঁইয়া বাড়ি) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ উল্লাহর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার পর, মুহুর্তের মধ্যে শহীদ উল্লাহ, তরিক উল্যাহ, আবুল কাশেম, আবুল কালাম ও দেলোয়ার হোসেনের বসতঘর ও ৬টি রান্নাঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে রামগঞ্জের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৫টি বসতঘর ও ৬টি রান্নাঘর পুড়ে ভস্মিভূহ হয়ে যায়। এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভরা মওসুমে সাগরে ইলিশ নেই : জেলে পরিবারের… পরবর্তী সংবাদ গফরগাঁওয়ে ডাকাত-পুলিশ সংঘর্ষ : ৩০রাউন্ড গুলি, আহত ৫