ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৫
দামুড়হুদায় যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার পীরপুর-আরামডাঙ্গা মহাসড়কে নেভী ব্রীক ফিল্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে শামীম আক্তার ওরফে ইঞ্জিন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামিম আক্তার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের আব্দুর রশীদের ছেলে। ৯ জুলাই বুধবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার পীরপুর-আরামডাঙ্গা মহাসড়কে নেভী ব্রীক ফিল্ডের একটি পরিত্যক্ত ঘরে এলাকাবাসী শামীম আক্তার ওরফে ইঞ্জিনের লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে প্রেরণ করে। দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গায় ইভটিজিংয়ের অভিযোগে কলেজ ছাত্রকে জেল দিয়েছে ভ্রামম্যান আদালত

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় স্কুল ছাত্রী জ্যোতি খাতুনকে ইভটিজিং করার অভিযোগে কলেজ ছাত্র সাজিবকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার দর্শনা থানাপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এসময় রেলকলোনী পাড়ার ওবায়দুল ইসলামের ছেলে দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাজিব তাকে অপহরণের চেষ্টা করে। জ্যোতি খাতুনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার এবং সাজিবকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এরপর রাতেই ৬ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০ টায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে কুপিয়েছে নিজ দলের কর্মীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে (২৬) কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগেরই স্থানীয় নেতা-কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলার আলমডাঙ্গা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে উপজেলা চত্বরে পৌঁছেন সাইফুল ইসলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডন ও পৌর ছাত্রলীগের সভাপতি নয়নসহ ৭/৮ জন নেতা-কর্মী মোটরসাইকেলের গতিরোধ করে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতালে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের করা হয়েছে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি।

দর্শনায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টায় আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলাম বাজারপাড়া থেকে জ্যোতি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে সাজিব (১৯) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, উপজেলার দর্শনা থানাপাড়ার সিরাজুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ে জ্যোতি খাতুন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ইসলাম বাজারপাড়া রাস্তায় পৌঁছলে দর্শনা রেল কলোনি পাড়ার ওবায়দুল ইসলামের দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাজিব তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় জ্যোতির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অপহরণকারী সাজিবকে গণধোলাই দিয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে ডাকাত-পুলিশ সংঘর্ষ : ৩০রাউন্ড গুলি, আহত ৫ পরবর্তী সংবাদ ঠাকুরগাঁয়ে আখ চাষীদের ৩০ লাখ টাকা ভুুর্তুকি প্রদান