ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থার সহসভাপতি এবং দৈনিক দিনকাল ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি ওমর ফারুকের শশুর আলহাজ্ব ক্বারী মোঃ আফছার উদ্দিন তালুকদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে…………রাজিউন)। বুধবার দুপুর আড়াইটায় বার্ধক্য জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাউখালীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় কাউখালী দক্ষিন বাজার জামে মসজিদ প্রাঙ্গনে এবং সকাল ১০ টায় রাজাপুরের নৈকাঠি তালুকদার বাড়ি জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা সাংবাদিক সংস্থার সকল সদস্যবৃন্দ, দারুস সালাম একাডেমীর সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ঝালকাঠির বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।









