ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছা উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ২০৯
পাইকগাছা উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষণা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষণা অনুষ্ঠান বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। অনুষ্ঠানে ২০১৫ আর্থিক বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বাজেটে ৪৩ লাখ ৯১ হাজার ৭শ টাকা রাজস্ব ও ১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৪৭৮ টাকা উন্নয়ন আয় এবং ১ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৭৭৮ টাকা রাজস্ব ও ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি সিকদার আককাছ আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, এ্যাডঃ টিএম মহিউদ্দীন আহমেদ, অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ ও শিক্ষক রবীন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাজেটে তামাক জাত দ্রব্যের অপব্যবহার রোধ ও পাইকগাছা প্রেসক্লাবের অনুকুলে বরাদ্দের দাবী জানানো হয়।

পাইকগাছায় সরকারী সেফটিনেট কর্মসূচী ও দলিতদের প্রত্যাশা শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় সরকারী সেফটিনেট কর্মসূচী ও দলিতদের প্রত্যাশা শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিত্রাণের উদ্যোগে বুধবার সকালে নন গেজেটেড সরকারী কর্মচারী সংসদ ভবনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, সহকারী সমাজসেবা অফিসার মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, পরিত্রাণের লিগ্যাল এইড কাম ট্রেনিং অফিসার এস,এম, আবুল হোসেন ও এডভোকেসী অর্গানাইজার বিজয় কুমার দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, মান্দারী দাশ, বিজলী সরকার, ঝর্ণা দাশ, দুর্জয় সরকার, দীপ দাশ ও সুকুমার দাশ। সভায় বক্তারা, ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক বাজেটে দলিতদের জন্য বিশেষ বরাদ্দ, বিভিন্ন কর্মসূচীতে দলিতদের অংশগ্রহণ নিশ্চিত, খাস জমি প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা ও সকল প্রকার সরকারী উন্নয়ন কর্মসূচীতে দলিতদের অন্তর্ভূক্তি করার দাবী জানানো হয়।

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ এর সমাপনী অনুষ্ঠান

খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ। অনুষ্ঠানে মৎস্য চাষ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি অব্যাহত… পরবর্তী সংবাদ ঝালকাঠির সাংবাদিক ওমর ফারুকের শ্বশুরের ইন্তেকাল : বিভিন্ন…