ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকার বিরুদ্ধে অনাস্থা’র প্রস্তাব এনেছে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাগন। ৯ জুলাই বুধবার ওই অনাস্থা প্রস্তাবে বলা হয়, ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা সকল সদস্য/সদস্যাদের বাদ দিয়ে ভূয়া রেজুলেশনের মাধ্যমে ইউনিয়নের পরিষদের সকল কর্মকান্ড তিনি একা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, দূর্নীতি সরকারি সম্পদ লুটপাটসহ নানা অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য এ অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক অনাস্থা প্রস্তাবের পত্রটি তিনি পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ খোকার সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল সদস্যদের অভিযোগ অসত্য বলে দাবি করেন।









