ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমান্তবর্তী ত্রিপুরায় মহামারী আকারে ম্যালেরিয়া : কুমিল্লাসহ ৩ জেলায় রেড এলার্ট জারী

খবর টি পড়েছেন : ১৭১
সীমান্তবর্তী ত্রিপুরায় মহামারী আকারে ম্যালেরিয়া : কুমিল্লাসহ ৩ জেলায় রেড এলার্ট জারী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Comilla Red Alart Photo- 07.07.2014তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সম্প্রতি ত্রিপুরা রাজ্যের পাঁচটি জেলায় মহামারী আকারে ম্যালেরিয়া দেখা দেওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সীমান্তবর্তী তিনটি জেলায় রেড এলার্ট ঘোষনা করেছে। কুমিল্লা জেলার পাঁচটি উপজেলার ১৬টি ইউনিয়নের সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের নিয়ে গতকাল জরুরী জেলা স্বাস্থ্য সমন্বয় সভা করে।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর পরিচালনায় উক্ত জরুরী সভায় অংশগ্রহণ করেন জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তাগণ, এমওসিএস ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এমওডিআরএস ডা. রাজন কুমার দাস, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ মিজানুর রহমান, জেলা পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ইপিআই তত্বাবধায়ক মোঃ আবু তাহের মজুমদার, জেলা খাদ্য ও স্বাস্থ্য সেবা পরিদর্শক মোঃ আবদুল খালেক, জেলা ব্রাকের সিনিয়র ব্যবস্থাপক মোঃ রফিকুল আলম, পাবলিক হেলথ নার্স মীনা রাণী দে, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিভিন্ন উপজেলার পরিসংখ্যানবিদগন, স্বাস্থ্য পরিদর্শকগণ, খাদ্য ও স্বাস্থ্যসেবা পরিদর্শকগণ, এমটিইপিআইগণ, টিএলসিএগণ।
এই গুরুত্বপূর্ণ জরুরী জেলা স্বাস্থ্য সমন্বয় সভায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরুরী বার্তা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ ও উপপরিচালক ডা. আবুল কালাম সিদ্দিক। এই জরুরী সভায় বিভিন্ন কর্মকর্তা ও মাঠকর্মীদের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও এফডব্লিএ, এফপিআইদের সাথে সমন্বিত ভাবে কাজ করার অনুরোধ করা হয় এবং কিছু জরুরী বার্তা দেওয়া হয় (১) সীমান্তবর্তী এলাকায় কেউ জ্বরে আক্রান্ত হলে তার খবর নিতে হবে, (২) কাঁপুনী দিয়ে জ্বর আসলে বিনামূল্যে ম্যালেরিয়া পরীক্ষা করানোর জন্য নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠাতে হবে, (৩) উক্ত এলাকার সীমান্তবর্তী ত্রিপুরার আত্মীয় স্বজনের বাড়ী যাতায়াত বন্ধ করতে হবে, (৪) চোরাকারবারীদের যাতায়াত বন্ধ করতে হবে, (৫) উক্ত এলাকার সবাইকে মশারী, মশারকয়েল বা এরে‌্যাসল ব্যবহার করতে হবে, (৬) বাড়ীর আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে এবং জলাবদ্ধ ডোবা বা গর্ত পরিষ্কার করে মশক নিধন করতে হবে, (৭) সীমান্তবর্তী ঔষধের দোকানে কোনো জ্বরের রোগী ঔষধ কিনতে আসলে তার নাম, ঠিকানা ও মোবাইল নং নিকটস্থ স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীকে আহবায়ক করে (মোবাইল নং ০১৮১৯-৮২৪০১০) ৫ সদস্যের জেলা কন্ট্রোল রুমের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যান্যরা হলেন সদস্য-সচিব জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ মিজানুর রহমান (মোবাইল-০১৮১৯-১৫২০৪৬), সদস্য- আল ইমরান, রনবীর আচার্য্য ও মিজানুর রহমান। কুমিল্লা জেলার যে সকল অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে সেগুলো হচ্ছে -(১) চৌদ্দগ্রামের উজিরপুর, কালিকাপুর, ঘোলপাশা, সদর, বাতিশা, চিওড়া, আলকরা, জগন্নাথ দিঘি, (২) সদর দক্ষিণের গলিয়ারা ও পূর্ব জোড় কানন, (৩) আদর্শ সদরের জগন্নাথপুর, পাঁচথুবী ও আমড়াতলী, (৪) বুড়িচং উপজেলার রাজাপুর ও বাকশীমুল এবং (৫) ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেলান্দহে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরন চেষ্টায় নিন্দা… পরবর্তী সংবাদ ফলো-আপ : কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের ঘটনায় ৮ জনকে…