কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামে একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনকে আসামী করা হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাইফুল ইসলাম কে বলেন, এসিড নিক্ষেপের ঘটনায়৭ জুলাই সোমবার সকালে আটজনকে আসামী করে মামলা দায়ের করেছে এসিড দগ্ধ সালেহার ভাই ও কলেজ ছাত্রী সোনিয়া ও তিতুমীর এর পিতা আয়ুব হোসেন। এসিড নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় আটজনকে আসামী করা হয়েছে। মামলা নং-৩। তারিখ-০৭/০৭/২০১৪ইং। তিনি আরো বলেন, আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত শনিবার রাতে পুর্ব শত্র“তার জের ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আয়ুব আলীর বোন সালেহা ও তার মেয়ে সোনিয়া, ছেলে তিতুমীরকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এসময় আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা পালিত

কুষ্টিয়ায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এ উপলক্ষে শহরের এন,এস,রোড জুড়ে বসেছিলো মেলা। সোমবার বিকেলে শহরের বড় বাজার সার্বজনীন পূজা মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে এসে শেষ হবে। উল্টো রথ যাত্রায় হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণ করেন। যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী খই, মুড়ি-মুড়কি, গৃহসহ বিভিন্ন সামগ্রী বেচা বিক্রি হয়েছে। এক দিনের এ মেলায় এবার ভালই বেচা বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তবে রমজান ও দ্রব্য মূল্যর উদ্ধগতিতে অন্যান্য বারের থেকে এবার দোকান ও মেলায় আসা দর্শনার্থাদের উপস্থিতি কম বলে জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, হিন্দু ধর্মীয় উৎসব রথ যাত্রা প্রতি বছরের মত এবারও কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দির রথ খোলা মোড়ে অনুষ্ঠিত হয়। আর এ রথ যাত্রাকে কেন্দ্র গড়ে উঠেছিল বিভিন্ন সামগ্রীর মেলা। এবারও শহরের সরকারী বালিকা বিদ্যালয় সামনে থেকে শুরু করে রাজার হাট মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথ জুড়ে বসেছিল মেলা। মেলা কেন্দ্রে রবিবার সকাল থেকে শুরু হয়েছিল স্থান দখলের চেষ্টা। আর এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সারা দিন ব্যাপক নিরাপত্তার মধ্যে রেখেছিল রথযাত্রা প্রাঙ্গন। সকাল থেকে শতশত নারী-পুরুষ বিভিন্ন জিনিস কিনতে ভীড় করে মেলায়। তবে খই মুরকী এবং মহিলাদের প্রসাধনী ও বাচ্চাদের বিভিন্ন খেলনার কদর ছিল খুবই বেশি। খেলনা গুলোর মধ্যে ছিল ঠেলা লাঠি গাড়ী, ঝাঁড় বাতি, বাঁশি, মাটির তৈরি পশু-পাখি, ব্যাংক, পুতুল, শো-পিচ সহ বিভিন্ন সামগ্রী। এবার প্রায় পাচ শতাধিক বিভিন্ন দোকান গড়ে উঠেছিল এ মেলা কেন্দ্রে। মেলায় খাদ্য সামগ্রীর মধ্যে বেশি বিক্রি হয়েছে খই, মুড়ি, মুরকি, ছাঁচ মিষ্টি, জিলাপি, খুড়মা, পাঁপড় সহ খাদ্য সামগ্রী। এদিকে খাবার জিনিস বাদে অনেকে ছিলেন কাঠের তৈরি খাট, চেয়ার, টেবিল, ছোপা সহ প্রয়োজনীয় অনেক কিছু কিনতে ভোলেননি। তবে মহিলাদের বেশী কিনতে দেখা যায় সংসারের জন্য প্রয়োজনীয় বটি, কুলা, মোড়া, পিঠা তৈরির ছাঁচ ইত্যাদি। অনেক ক্রেতা জানান, এখানে অনেক ধরনের জিনিস আসে যে জিনিস অন্য সময় কিনতে পাওয়া যায় না। যার ফলে আমরা এ মেলা থেকে এসব কিনতে আসি। এদিকে ব্যবসায়িরা জানান, তারা সারা বছর বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রথ মেলার সময় সামান্য পুঁজি নিয়ে এখানে ব্যবসা করার সুযোগ পান। উল্লেখ্য গত ২৯ জুলাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের মধ্যে নয়দিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়।
খোকসায় গুড়ের দোজালিতে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ার খোকসায় ভেজালে জর্জরিত একটি গুড়ের দোজালিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করে মালপত্র জব্দ করেছে। সোমবার দুপুরে খোকসা বাজারের ষষ্টীর গুড়ের দোজালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন এর ৪১ ধারায় মালিককে ১ লাখ টাকা নগদ জরিমানা করে এবং ভেজালের মালপত্র জব্দ করা হয়।









