শ্যামলবাংলা ডেস্ক : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোজা এবং ঈদকে সামনে রেখে সড়কে গাড়ি চলাচলে কোন সমস্যা হবে না। তিনি ২৯ জুন রবিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা ও সড়ক নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে ওই কথা জানান। এসময় তিনি বলেন, এর আগেও রমজান, ঈদ ও বর্ষা এসেছে। আমরা সড়ক মেরামত করে তা ঠিক রাখতে সফল হয়েছি। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করেছি। মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পেরেছে। এবারও তার ব্যতিক্রম হবে না।
তিনি আরও বলেন, টানা বর্ষণ, সড়ক মেরামত বিষয়ে মন্ত্রণালয় মনিটরিং বিভাগ সার্বক্ষণিক কাজ করছে।









