মেহের আমজাদ, মেহেরপুর : রমজান মাসের বাঁকা চাঁদ আকাশে উঠাতে বেড়েছে মেহেরপুরে নিত্যপণ্যের দাম। একশ্রেণীর অসাধূ ব্যবসায়ীরা এরই মধ্যে রোজার প্রথম দিন আসতে না আসতেই ২৪ ঘন্টার আগের মুল্য তালিকায় উর্দ্ধগতি মুল্যের টাঙ্গিয়েছে চার্ট। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে খাসির মাংস ৩৭০ থেকে ৪০০ টাকা, গরুর মাংস ২১০ থেকে ২৫০ টাকা, দেশী মুরগী ২৮০ থেকে ৩২০ টাকা, সোনালী মুরগী ২৪০ থেকে ২৮০ টাকা, বয়লার ১১০ থেকে ১৪৫ টাকা, ডিম ৩০টির পাতা ১৯০ টাকা থেকে এখন ২১০ টাকা, কবুতর প্রতিপিচ বড় ৭০ থেকে ১৫০ টাকা, ছোট ৫০ থেকে ১০০ টাকা, ইলিশের কেজি মাঝারী ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় ইলিশ কেজিদর ৬০০ থেকে ৭০০ টাকা, পাঙ্গাস ১৩০ থেকে বেড়েছে ১৮০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬৫০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৬০০ টাকা, রুই ১৮০ থেকে ২৫০ টাকা, কৈমাছ ১৬০ থেকে ২৮০ টাকা। সবজি শসা ৩টাকা কেজির শসা এখন ১৮ টাকা, পেয়াজ দেশী ৩০ থেকে ৩৪ টাকা, বিদেশী পিয়াজ ২০ থেকে ৩০ টাকা, রসুন ৪০ থেকে ৫০ টাকা, শুকনা মরিচ কেজি ১১৫ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ৪০ এর স্থানে ৫০ টাকা, বেগুন ৩০ এর ঘরে ৫০ থেকে ৫৫ টাকা, গোলআলু ১৬ টাকা থেকে ২০ টাকা, কচু ২০এর স্থানে ৩০টাকা, কাঁচাকলা ১৬ থেকে ২৬। ফল খেজুর কমা ৮০ থেকে ১৪০ টাকা, ভাল ২০০ থেকে ২২০ টাকা, আম নেংড়া প্রতিমন ২৪০০ থেকে ৩০০০ টাকা, গ্রীন আপেল ১৬০ থেকে ২০০ টাকা, মাল্টা পিচ ২৫ থেকে ৩০ টাকা, আঙ্গুর প্রতিকেজি ২৫০ থেকে ৩৫০ টাকা, চাউল মোটা বস্তাপ্রতি ২০ টাকা বেড়েছে, মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, আটাশ চাউল ৩৭ থেকে ৩৮ টাকা, ছোলা ৫২ থেকে ৫৬ টাকা। তবে এ তথ্য যখন সংগ্রহ চলছিল তখন চিনির মুল্য বাড়েনি।









