ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ১৯৯
নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৯শে জুন বিকেল ৩ টায় নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ১২ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৭২৫ টাকা ৫২ পয়সার বাজেট ঘোষণা করেন। মেয়র সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, থানার ওসি শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন, সচিব আ.বাতেন ও হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাজ্জাদুল বারী।

নন্দীগ্রামে নারী উন্নয়ন ফোরাম গঠন

Shamol Bangla Ads

বগুড়ার নন্দীগ্রামে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। ওই উপলক্ষ্যে গত ২৯শে জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি ও ইউপি সদস্য মমতাজ বেগম মিনতি প্রমুখ। উক্ত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপিকে সভাপতি, ইউপি সদস্য মমতাজ বেগম মিনতিকে সাধারণ সম্পাদক ও রুনা লায়লাকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গৌরনদীতে ভর্তি আসন সমন্বয়ের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ পরবর্তী সংবাদ কলারোয়ায় মৌচাষ উন্নয়ন প্রশিক্ষণ