ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় মৌচাষ উন্নয়ন প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ১৯০
কলারোয়ায় মৌচাষ উন্নয়ন প্রশিক্ষণ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার হেলাতলায় মৌচাষ উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে উপজেলার হেলাতলা ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মৌচাষী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সা. সম্পাদক এবাদুল্য¬াহ আফজাল, সাতক্ষীরা বিসিকের উপ-ব্যবস্থাপক আব্দুল ওদুদ, বিসিক কর্মকর্তা আনোয়ার উল্য¬াহ প্রমূখ। দুই সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ শেষে ১০জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে বক্সসহ মৌচাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত

Shamol Bangla Ads

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্নাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে মঙ্গল আরতী, শ্রীমদ্ভগবত পাঠ ও ভজন কীর্তণ, দুপুরে ভোগ আরতী, কীর্তণ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টার দিকে মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির হতে বের হয়ে রথযাত্রাটি তুলশীডাঙ্গার গোগ মন্দিরে পৌছায়। সেখানে রাতে ভগবত পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সা.সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি সন্দিপ রায়, সা.সম্পাদক মাস্টার প্রদীপ পাল, কেঁড়াগাছি ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সদস্য রামপ্রসাদ দাস, মাস্টার উত্তম পাল, অর্জুন পাল, সন্তোস পাল, সুনিল সাহা, কার্তিক মন্ডল, সম্ভু পাল, অসীম পাল, গৌরঙ্গ সোম, নিরঞ্জন পাল, পলাশ পাল প্রমুখ।

প্রাইমারীর ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
চ্যাম্পিয়ন ছেলেদের কয়লা ও মেয়েদের নাকিলা

প্রাইমারীর ক্ষুদে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের অংশগ্রহণে বঙ্গবন্ধু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কয়লা প্রাইমারী স্কুল ও রানার্সআপ হয়েছে রঘুনাথপুর স্কুল। মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাকিলা স্কুল ও রানার্সআপ হয়েছে রাজপুর প্রাইমারী স্কুল। রবিবার সকাল থেকে উপজেলা পর্যায়ের এ ফাইনাল ম্যাচ কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু টুর্নামেন্টে কয়লার সোহেল রানা ও বঙ্গমাতা টুর্নামেন্টে রাজপুরের সোনিয়া। এসময় বিপুল সংখ্যক দর্শক সমাগম ছিল। পরে টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, নাজমুল হাসান, আবুল কালাম, জাকির হোসেন, হারুন-অর-রশীদ, ইউআরসি ইন্সট্রাক্টর মকবুল হোসেন, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শেখ নুরুল্যাহ, মুজিবর রহমান, ইউনুস আলী, পারুল আক্তার, সেলিনা খাতুন, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম প্রমুখ। ম্যাচগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন আসাদুর রহমান, তহমিনা পারভীন লিলি ও শেখ শাহজাহান আলী শাহীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ রামগঞ্জ থানার ওসির সাথে বাজার ব্যবসায়ীর মত বিনিময়