ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারগঞ্জ যুবলীগ নেতা জাহিদুলের উপর সন্ত্রাসী হামলা : ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

খবর টি পড়েছেন : ৩০১
মাদারগঞ্জ যুবলীগ নেতা জাহিদুলের উপর সন্ত্রাসী হামলা : ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেলোয়ার হোসেন, জামালপুর : মাদারগঞ্জে যুবলীগ নেতা জাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দিয়েছে মাদারগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চল আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে সকল অভিযুক্তরা মামলার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে না পেরে এজাহার নামীয় ৮ আসামীকে পলাতক দেখিয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গণি বিচারের জন্য আদালতে এ চার্জশিট প্রেরণ করেন। চার্জশিট নম্বর- ৬৬ ও সম্পুরক- ৬৭। অভিযুক্তরা হলেন, জহর ফকির, হাসান আলী (মিয়ার উদ্দিন), আশরাফুল ইসলাম হিরু, আতিকুর রহমান, বলাই মোল্লা, আশিকুর রহমান, আজম আলী ও ফরহাদ হোসেন লিটন।
মামলা ও চার্জশিট সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামের উপর গত ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে মাদাগঞ্জের তেঘুরিয়া বাজার শহিদ মিনারের সামনে পূর্বপরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জহর ফকিরের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা পিটিয়ে জাহিদুল ইসলামের দুই হাত ভেঙ্গে দেয় এবং দা দিয়ে মাথা ও শরীরে এলাপাথারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত জাহিদুল ইসলামকে আশঙ্কাজন অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদি হয়ে জহর ফকিরসহ ৮ জনকে আসামী করে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২২ দিনের মাথায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ামৌলভীবাজারে ইয়াবাসহ আটক এক পরবর্তী সংবাদ শ্রীমঙ্গলে অপহৃত ছাত্রী ১৬ দিন পর উদ্ধার :…