মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে মোঃ জিয়াউর রহমান (৩৫) নামে পাঁচশ’ ৫৬ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর চৌমোহনা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিয়াউর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বর্নীউন গ্রামের এখলাছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চৌমোহনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচশ’ ৫৬ পিস ইয়াবাসহ জিয়াউরকে গ্রেফতার করে পুলিশ।









