ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি সভাপতির দায়িত্ব নিলেন মুস্তফা কামাল

ইফতেখার হোসেন পাপ্পু - ফটো কার্ড
জুন ২৬, ২০১৪ ২:১৯ অপরাহ্ণ

Kamalশ্যামলবাংলা স্পোর্টস : প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন তিনি।

Shamol Bangla Ads

২৬ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় তাকে ওই দায়িত্ব দেয়া হয়। ওই সভায় ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এন শ্রীনিবাসনকেও ২ বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
আইসিসির সভাপতি হওয়ায় সন্তোষ প্রকাশ করে মুস্তফা কামাল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের মানুষ মনেপ্রাণে ক্রিকেট ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট একটি প্রেরণা। সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মুস্তফা কামাল নতুন পাওয়া দায়িত্ব ভালোভাবে পালনের প্রতিশ্রুতি দেন।

Need Ads