ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

খবর টি পড়েছেন : ৩১৮
প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sheikh-hasina-sushoma-swaraশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে মোদির বিশেষ আমন্ত্রণপত্র তুলে দেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে সকাল সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে যান সুষমা স্বরাজ।
এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সুষমা স্বরাজ বঙ্গভবনে যাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সোনারগাঁও হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন ও হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করবেন। এরপর বিকেল পৌনে ৪টার দিকে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যা ৬টায় রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশ-ভারত সহযোগিতা’ শীর্ষক সেমিনারেও তিনি বক্তব্য দেবেন। আগামীকাল (শুক্রবার) সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন। এছাড়া সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বুধবার রাতে ৩ দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে বিজেপি সরকার দায়িত্ব নেয়ার পর এটিই সুষমা স্বরাজের প্রথম ব্যক্তিগত প্রথম বিদেশ সফর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি সভাপতির দায়িত্ব নিলেন মুস্তফা… পরবর্তী সংবাদ পাবনায় পৃথক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত