ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ মুহূর্তে মেসির গোলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

খবর টি পড়েছেন : ২২৬
শেষ মুহূর্তে মেসির গোলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Argentina's+Lionel+Messiশ্যামলবাংলা স্পোর্টস : এত ক্ষুরধার আক্রমণ ভাগ অথচ একটা গোলের জন্য ৯০ মিনিট হাপিত্যেশ করতে হলো আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত মেসি-ম্যাজিকে মুক্তি মিলল। অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনাকে নক আউট পর্বে তুললেন মেসি। ২১ জুন রাতে বেলো হরাইজন্তেতে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ১-০ গোলে হারিয়েছে তারা। ২৫ তারিখে নাইজেরিয়ার সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
ইরানের জমাট রক্ষণভাগের প্রশংসা অনেকেই করেছেন। নাইজেরিয়া শত চেষ্টা করেও প্রথম ম্যাচে ইরানের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। তা বলে আর্জেন্টিনাও পারবে না- ম্যাচ শুরুর আগে এমনটা কেউ কল্পনাও করতে পারেনি। শেষ পর্যন্ত কল্পনাই সত্যি হয়ে যাচ্ছিল। হতে দেননি মেসি। কেন তিনি ম্যারাডোনার সমগোত্রীয়, শেষ বাঁশি বাজার আগে গোল করে প্রমাণ করেছেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে এটা মেসির দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে অসাধারণভাবে লক্ষ্যভেদ করেছিলেন মেসি।
প্রশংসা ইরানেরও প্রাপ্য। বিশেষ করে ইরানের গোলরক্ষক আলিরেজা হাগিগি। তিনি তো চীনের প্রাচীর হয়ে ছিলেন আর্জেন্টিনার আক্রমণভাগের সামনে। মেসি, হিগুয়াইন, ডি মারিয়া সবার আক্রমণই ব্যর্থ করে দিচ্ছিলেন তিনি এবং ম্যাচও প্রায় ড্র করে ফেলেছিলেন। কিন্তু প্রতিপক্ষ দলে মেসির মতো কোনো জাদুকর ছিলেন বলেই হাগিগির নায়ক হওয়া হলো না। ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যাচের সব আলো কেড়ে নিলেন ম্যাজিকম্যান মেসি। হৃদয় ভাঙল ইরানের। প্রশংসা করতে হবে আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোরও। দ্বিতীয়ার্ধের ৫৩, ৬৭ এবং ৮৬ মিনিটের মাথায় তিনি অসাধারণ ৩ টি সেভ না করলে গোল হজম করতে হতো ‘৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
ম্যাচজুড়েই মধ্যমাঠ দখলে ছিল আর্জেন্টিনার। ইরান যেখানে মাত্র ২৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল, সেখানে মেসিদের পায়ে বল ঘুরেছে ৭৭ শতাংশ। আর্জেন্টিনা ১০টি কর্নার থেকে কোন গোল করতে পারেনি। ইরান ৬টি কর্নার নষ্ট করেছে। ম্যাচের একমাত্র অফসাইড করে ইরান। কিন্তু এই পরিসংখ্যান ম্যাচের বাস্তবতা নয়। আর্জেন্টিনার সব আক্রমণ যখন ইরানের রক্ষণ দেয়ালে বাধা পেয়ে ফিরছিল, তখন মেসিদের ফিনিশিং দক্ষতার সমালোচনা করছিলেন ভাষ্যকাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে আমের মৌসুমীতে টুকরি তৈরীতে ব্যস্ত শ্রমিকরা পরবর্তী সংবাদ ক্লোসার রেকর্ডছোঁয়া গোলে জার্মানির ড্র