ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লোসার রেকর্ডছোঁয়া গোলে জার্মানির ড্র

খবর টি পড়েছেন : ২০৬
ক্লোসার রেকর্ডছোঁয়া গোলে জার্মানির ড্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Germany's+Miroslav+Klose+(11)+celebrates+his+goal+with+teammates+Bastian+Schweinsteiger+(L)+,Mats+Hummelsশ্যামলবাংলা স্পোর্টস : এবারও ঘাড় থেকে ‘ইতিহাসের ভূত’ নামাতে পারল না জার্মানি। ফোর্তালেজাতে গতকাল হারতে হারতে ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জোয়াকিম লোর দল। ফলে নকআউট পর্বে ওঠার জন্য এখন জার্মানিকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততে হবে। যদি জি গ্রুপের সমীকরণ তাদের অনুকূলে থাকে তাহলে ওই ম্যাচ ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে জার্মানি।
ফোর্তালেজাতে গতকাল বদলি হিসেবে নেমেই মিরোস্লাভ ক্লোসা যদি বিশ্বকাপে রেকর্ডছোঁয়া গোল না করতেন তাহলে ঘানার কাছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে হারতে হতো। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় আসামোহা গায়ানের গোলে ২-১ গোলে এগিয়ে যায় পশ্চিম আফ্রিকার দলটি। এর কিছুক্ষণ পরেই বদলি হিসেবে ক্লোসাকে মাঠে নামান লো। নেমেই ৭৩ মিনিটের মাথায় বিশ্বকাপে নিজের ১৫তম গোল করে জার্মানিকে সমতায় ফেরান ক্লোসা। সেই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা রোনালদোর রেকর্ডও স্পর্শ করেন তিনি। ক্লোসার গোলে শেষ পর্যন্ত ঘানার সঙ্গে দ্বিতীয় ম্যাচ ড্র করে এই বিশ্বকাপের হট ফেভারিটরা।
পর্তুগালকে ৪ গোল দিয়ে অসাধারণভাবে বিশ্বকাপ শুরু করেছিলেন মুলাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আটকে গেলেন তারা। আটকে গেল আসলে ইতিহাসের কাছে। কারণ ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে জেতার পর ২০০৬ সালে ছাড়া জার্মানি দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে জার্মানি অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল সার্বিয়ার কাছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ মুহূর্তে মেসির গোলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা পরবর্তী সংবাদ ২০১৯ সালের নির্বাচনের আগে সংলাপ : তোফায়েল