ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেট্রাপোলে ৩৭ পিস সোনার বারসহ বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ

খবর টি পড়েছেন : ১৯৬
পেট্রাপোলে ৩৭ পিস সোনার বারসহ বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় চার কেজি ওজনের ৩৭টি স্বর্ণের বারসহ বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আটক অপু বিশ্বাস শার্শা উপজেলার রাজগঞ্জ গ্রামের শাজাহান ওরফে বাদশা মিয়ার ছেলে ও বেনাপোল স্থলবন্দর এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কদর অ্যান্ড কোম্পানির কর্মচারী বলে পুলিশ জানিয়েছেন।
বেনাপোল চেক পোষ্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, সিএন্ডএফ প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে অপু বিশ্বাস চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল চেকপোষ্টে দায়িত্বরত বিএসএফ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তবে এই স্বর্ণগুলি বাংলাদেশের কোথা থেকে এসেছে বা কে এগুলোর মালিক তা এখনও জানা যায়নি বলে জানান মনিরুজ্জামান।
যশোর ২৬ ব্যাটালিয়ন বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মাদ সুবেদার হাফিজ ঘটনার সত্যতা স্বিকার করে বলেছেন, কিভাবে সোনার চালানটি নিয়ে বাংলাদেশ চেকপোষ্ট পার হয়ে নো-ম্যান্সল্যান্ড এলাকায় পৌছাল- গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখতে শুরু করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়া পল্লী বিদ্যূতের লাগামহীন ভেলকী বাজি জনজীবনে স্থবিরতা পরবর্তী সংবাদ নবাবগঞ্জে অপহৃতা উদ্ধার : অপহরনকারী গ্রেফতার