ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া পল্লী বিদ্যূতের লাগামহীন ভেলকী বাজি জনজীবনে স্থবিরতা

খবর টি পড়েছেন : ২০৩
পেকুয়া পল্লী বিদ্যূতের লাগামহীন ভেলকী বাজি জনজীবনে স্থবিরতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় পল্লী বিদ্যূতের লাগামহীন বিদ্যূৎ বিভ্রাট ও ভেলকীবাজিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিদ্যূৎ নির্বর ব্যবসা বাণিজ্য অনেকটা বন্ধ হয়েগেছে। তীব্র তাপদাহে জনজীনের নাভিশ্বসে নাকাল অবস্থা সেখানে টানা বিদ্যূৎ বিহীন অবস্থায় পেকুয়ার সর্বত্রে অসন্তুষের সৃষ্টি হয়েছে। বিদ্যূৎ গ্রাহকরা জানিয়েছে ২৪ঘন্টার মধ্যে দুঘন্টাও পেকুয়ায় বিদ্যূৎ থাকেনা। মাঝে মাঝে ভেলকী দিয়ে চলে যায়। কখনো কখনো ১০ মিনিটের মতো স্থায়ী হয়। এছাড়াও ঝরাজীর্ণ বিদ্যূৎ লাইনে চরম ঝুকিতেও রয়েছে প্রায় ৮হাজার বিদ্যূৎ গ্রাহক। একটু বৃষ্টি হলে বা বাতাস প্রবাহিত হলে বিদ্যূত লাইন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গ্রাহকদের অভিযোগ লাইন স্থাপনের পর থেকে কখনো লইন সংস্কার করা হয়নি। উপজেলার প্রত্যন্তরে অঞ্চলে সন্ধ্যাকালীন জেনারেটরের মাধ্যমে মাগরিবের সময় থেকে রাত ৯ট থেকে ১০টা পর্যন্ত বৈদ্যূত সরবরাহ দিয়ে আলোর ব্যবস্থা করা হলেও অন্যান্য সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া কবির আহমদ বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকায় বিদ্যূৎ নির্ভর ব্যবসায়ীরা দিনের বেলায় একেবারে ব্যবসা বন্ধ থাকে বলে জানান। যে সব দোকানে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়নি সে সব দোকানে ব্যবসা বাণিজ্য ঠিকিয়ে রাখা অসম্ভব আর যারা জেনারেটর সুবিধা রেখেছেন তাদের আয় ব্যায় ভারসাম্য রক্ষা সম্ভব না বলে ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানিয়েছেন। মাস দুয়েক ধরে মাত্রাতিরিক্ত তাপদাহ অব্যাহত থাকায় টানা বিদ্যূৎ বিভ্রাটে জনজীবনে নাকাল অবস্থার সৃষ্টি হলেও পেকুয়ায় বিদ্যূত সরবারাহে কোন প্রকার ব্যবস্থা নেয়না কর্তৃপক্ষ। বিভিন্ন পেশাজিবী ও সচেতন মহলের অভিযোগ পার্শবর্তী চকরিয়া-মহেশখালী ও বাঁশখালীতে পল্লী বিদ্যূতের সরবরাহ পেকুয়ার তুলনায় অনেক বেশি। পেকুয়ায় বিদ্যূত সরবাহে চরম বৈষম্যের শিকার হচ্ছে গ্রাহকরা। পেকুয়া পল্লী বিদ্যূতের যে সব কর্মকর্তা রয়েছে তারা নিজেরাও জানেনা পেকুয়ায় বিদ্যূতের চাহিদা কত সরবরাহ দেয়া হচ্ছে কি পরিমাণ। এমনকি বিদ্যূত কখন আসবে কখন যাবে তাও তারা জানেনা। কখনো লাইন সংযোগ সমস্যার কারণও তারা বলতে পারেনা। চকরিয়া জোনাল অফিস থেকে তথ্য নিয়ে জানাগেছে পেকুয়া প্রায় ৮হাজার বিদ্যূত গ্রাহকের চাহিদা রয়েছে ৪মেঘাওয়াট সেখানে সরবরাহের অনেক ঘাটতি থাকে। গ্রাহকরা বলেন, পেকুয়ায় বিদ্যূত সরবরাহে পরিমাণ কখনো ১মেঘাওয়াটের হবেনা। দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহের দাবী করা হলেও কর্তৃপক্ষ কোন ভ্রুক্ষেপ করেনি। বিভিন্ন সময় আইনশৃংখলা কমিটির সভায় রেজুলেশন করে জেলা প্রশাসনেও অবগত করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়না। এব্যাপারে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, জেলা সমন্বয় সভায় বহুবার এসব অভিযোগ তুলে ধরা হয়েছে। বিদ্যূত বিভাগের লোকজন বারবার বিদ্যূত ঘাটতি কথা বলে থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাতক্ষীরার সড়ক দূর্ঘটনায় হতাহত ৩ পরবর্তী সংবাদ পেট্রাপোলে ৩৭ পিস সোনার বারসহ বাংলাদেশী যুবককে আটক…