ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক : যে দেশে প্রেস ঘুমিয়ে থাকে, সে দেশে গণতন্ত্র ঘুমিয়ে পড়ে

খবর টি পড়েছেন : ২৮৫
শেরপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক : যে দেশে প্রেস ঘুমিয়ে থাকে, সে দেশে গণতন্ত্র ঘুমিয়ে পড়ে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

DC_Press_Club_Picস্টাফ রিপোর্টার : শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেছেন, যে দেশে প্রেস ঘুমিয়ে থাকে সে দেশে গণতন্ত্র ঘুমিয়ে পড়ে। সুতরাং সজাগ ও সতর্ক প্রেস ছাড়া পূর্ণাঙ্গ গণতন্ত্র আশা করা যায় না। গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপায়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য ও সাংবাদিক সমাজকে ‘ওয়াচডগ’ বলে উল্লেখ করে তিনি শেরপুরের সাংবাদিকদের কাছে আরও বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের পাশাপাশি বেশী বেশী অনুসন্ধানী সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি ১৬ জুন সোমবার সকালে তার অফিস কক্ষ রজনীগন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে ওই কথা বলেন। এসময় তিনি প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন। অন্যদিকে মতবিনিময় সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার স্থানীয় গণমাধ্যম কর্মীদের ‘হলুদ সাংবাদিকতা’ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদসহ অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বিশেষ মহলের রক্তচক্ষুর ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের জন্য সহায়তা কামনা করেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সহ-সধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, রফিক মজিদ ও মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুলাউড়ায় শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে ২৬ কেজি গাঁজা ধ্বংস