স্টাফ রিপোর্টার : শেরপুরে একটি চাঞ্চল্যকর মামলায় জব্দকৃত ২৬ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। ১৬ জুন সোমবার বিকেলে আদালত অঙ্গণে প্রকাশ্যে ওই আলামত ধ্বংস করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ, এএসপি (সার্কেল) শাজাহান মিয়া, কোর্ট সাব ইন্সপেক্টর আব্দুল আজিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি শেরপুর শহরে একটি প্রাইভেট কারে পরিবহনকালে ২৬ কেজি গাঁজাসহ অপু সরকার নামে হবিগঞ্জের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই ঘটনায় নিয়মিত মামলায় তাকেসহ জব্দকৃত ২৬ কেজি গাঁজা আদালতে সোপর্দ করা হয়।









