মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২০তম পর্দা উঠেছে ব্রাজিলে। পুরো বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। তার ছোঁয়া এসে পড়েছে বাংলাদেশেও। এ ছোঁয়ার উম্মাদনাও লেগেছে কুড়িগ্রামের রাজারহাটে। টি-ষ্টলের শ্রমিক, পত্রিকার হকার, রিকসাওয়ালা, মুমুর্ষ রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও উন্মাদনায় মেতেছে। আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থক গোষ্ঠী তাদের উপস্থিতি জানান দিচ্ছেন নানান ভাবে। এর পাশাপাশি স্থান করে নিয়েছে আরও কয়েকটি দেশ। সেই সারিতে আছে জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্যামেরুন। তাদের সমর্থকও কম নয়। প্রতিটি পাড়া-মহল্লা, বাসা-বাড়ী, অফিস-আদালত, হাট-বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিজেদের পছন্দের দলের পতাকা পটপট করে উড়তে দেখা গেছে। এদিকে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজারহাট উপজেলার প্রত্যন্ত পল্লী বিদ্যানন্দ ইউপি’র সুখদেব গ্রামের ঠিকাদার আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র মুমুর্ষ রোগী বখতিয়ার শাহরিয়ার স্বপ্নীল (১৬)। সে গত পাঁচ বছর পূর্বে ‘মায়োপাতি’ নামক মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে গত বছর ভারতের ভ্যালোর সিএমসি হাসপাতালে ১মাস চিকিৎসা করে ব্যর্থ হয়ে তাকে দেশে ফিরে আনেন তার পিতা আব্দুর রাজ্জাক। সে ছোট বেলা থেকে ফুটবল খেলা পছন্দ করতো বলে স্বপ্নীলের মা বিলকিস জাহান জানান এবং তার ছোট ছেলেটি ৫ম শ্রেণীর ছাত্র ফাহিম শাহরিয়ার বর্ণিল (১২) তারা দু’ভাই খেলার সময় টিভির পর্দায় খেলা দেখতে বেশ অভ্যস্ত। ১২ জুনের বিশ্ব কাপ উপলক্ষে দু’ভাই পৃথক-পৃথক দলের সমর্থক। বড় ভাই মুমুর্ষ রোগী স্বপ্নীল ব্রাজিল সমর্থক ও ছোট ভাই বর্ণিল ক্যামেরুন সমর্থক। তাদের বাড়িতে ব্রাজিল-ক্যামেরুনের বিভিন্ন সাইজের ৬টি পতাকা টাঙ্গানো হয়েছে। স্বপ্নীলের সঙ্গে ব্রাজিল দলের আলোচনা করতে গিয়ে সে এ প্রতিবেদককে বলেন, ১২ জুনের বিশ্বকাপে মেসি ও রোনালদোকে টপকিয়ে এবার ব্রাজিল খেলোয়ার নেইমার ভালকিছু করবে সে আশা পোষন করে এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। অপরদিকে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান এ প্রতিবেদককে বলেন, তিনি এবং তার পরিবার ব্রাজিল সমর্থক। ফুটবল তাঁর পছন্দের খেলা। বড় পর্দায় খেলা দেখার আয়োজন করার অভিমত পাওয়া গেছে তাঁর কাছ থেকে। পত্রিকার হকার মো. শহিদুল ইসলাম ব্রাজিল দলের ভক্ত হওয়ায় পত্রিকা বিক্রির সময়ও তার মাথায় ব্রাজিলের পতাকা বহন করতে দেখা গেছে। উপজেলা সদর বাজারের ব্যবসায়ী আর্জেন্টিনা সমর্থক আবু সায়েম (৩২), জার্সি বিক্রেতা আসাদুর রহমান শিমু (২৩), রানু (২২) ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. ইউনুস আলী (৪৫) বলেন, অন্যান্য বিশ্বকাপ গুলোর চেয়ে এবারে আর্জেন্টিনা দল ভাল খেলবে এবং আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হবে। প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ তিনি ২০তম বিশ্বকাপ আসরে তার পছন্দের দল আর্জেন্টিনা অবশ্যই চ্যাম্পিয়ন হবার আশাবাদ ব্যক্ত করেছেন। রাজারহাট উপজেলার সর্বত্রে শিশু, বৃদ্ধ, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ পিছিয়ে নেই নারী সমর্থকরাও। ১২ জুনের বিশ্বকাপের পর্দা উঠানোর অপেক্ষায় অধির আগ্রহে রয়েছে ফুটবল প্রেমীরা। # (ছবি সংযুক্ত)









