ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ফরমালিন ও কার্বাইড মুক্ত আম বাজারজাতকরণে আমচাষী ও ব্যবসায়ীদের সাথে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র মতবিনিময়

খবর টি পড়েছেন : ৩০২
চারঘাটে ফরমালিন ও কার্বাইড মুক্ত আম বাজারজাতকরণে আমচাষী ও ব্যবসায়ীদের সাথে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলার চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ফরমালিন ও কার্বাইডমুক্ত আম বাজারজাত করণের লক্ষ্যে আমচাষী ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্চের ডিআইজি মীর শহীদুল ইসলাম (পিপিএম)। গত ১২ জুন বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলার শলুয়া মালেকার মোড়, নন্দনগাছি বাজার, পুঠিমারী বাজার, বুধিরহাট ও পরানপুর বাজারের পার্শ্বে আমবাগানে মতবিনিময় সভা অনু্িষ্ঠত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন কোন ব্যক্তি কার্বাইড বা ফরমালিন মিশ্রিত ফল বাজারজাতকরণ কালে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাতে প্রশাসন পিছুপা হবে না। দেশের জনসাধারাণদের ফরমালিন ও কার্বাইড মুক্ত আম খাওয়ানোর লক্ষ্যে আমাদের এই মত বিনিময়ের আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্তূজাসহ এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য, চৌকিদার, আমচাষী ও আমব্যবসায়ী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ। ডিআইজি তার বক্তব্যে কোন আম ব্যবসায়ীকে কেউ অযথা হয়রানি করলে তাৎক্ষণিকভাবে আমচাষী ও ব্যবসায়ীদের জানানোর আহবান জানায়। রাজশাহী পুলিশ সুপার এর নেতৃত্বে জেলার সকল থানায় হাটবাজার ও আমের আড়তেও কার্বাইড যুক্ত আম উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। ফরমালিন বিরোধী অভিযানে চারঘাট মডেল থানা এলাকায় বিভিন্ন স্থান হতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৭৪ মন ফরমালিন যুক্ত আম ধবংসসহ দু’ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে বলে জানান ওসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির গোলে জিতল আর্জেন্টিনা পরবর্তী সংবাদ বিশ্বকাপ জ্বরে কাঁপছে রাজারহাট