ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২৫৩
ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি প্রশিক্ষণ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি : ডুমুরিয়ায় উন্নত প্রযুক্তিতে আমন ধান উৎপাদনের উপর তিনদিন ব্যাপি এক প্রশিক্ষণ শালা শুরু হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ’র সিসা ও ইরি প্রকল্পের আয়োজনে গতকাল সকালে টিপনা মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় ৩৬ জন কিষাণ-কিষানী ওই প্রশিক্ষণে অংশ নেয়। এ সময় প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি অফিসার পংকোজ কান্তি মজুমদার, উত্তরণ’র জেলা প্রশিক্ষক খায়রুল ইসলাম রণি, উপজেলা ফিল্ড অফিসার মোঃ সেলিম বিল্লাহ প্রমুখ। প্রশিক্ষণে একই জমিতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে আমন ধান পরে ভুট্টা, সুর্যমুখি ও বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের উপর আলোচনা করা হয়।

ডুমুরিয়ার শোভনায় সচেতনমূলক সভা ও র‌্যালী

Shamol Bangla Ads

বাল্য বিবাহ, যৌতুক বন্ধ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং মাদক পরিহারে গতকাল ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়। ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা উজ্জ্বল কুমার ভট্টচার্য্য, সমাজ সেবা কর্মকর্তা মেহেদি আল মাসুদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, ইউপি সদস্য সমর কৃষ্ণ মল্লিক, মুনতাজ হোসেন, নির্মল মহলদার, মহিলা সদস্য নবেরা বেগম, অঞ্জনা দাশ সচিব এস এম বাবলুর রহমান প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী পরিষদের সামনে প্রদক্ষিণ করে।

ডুমুরিয়ায় আঃ’লীগ নেতা ড. মাহাবুব ইসলামের সহায়তা প্রদান

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড.মাহবুব উল ইসলাম উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে চিকিৎসার্থে ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান দেন। তিনি বান্দা মধ্যপাড়ার অসুস্থ প্রবোধ বিশ্বাস ও তেঁতুলতলা গ্রামের সুভাষ বিশ্বাসকে চিকিৎসার্থে এবং ঝড়ে ক্ষতিগ্রস্থ পেড়িখালী গ্রামের ঊর্মিলা মন্ডল ও মহারাজ সরদারকে আর্থিক অনুদান দেন। এ ছাড়া তিনি ইউনিয়নের হাজিবুনিয়া, কাঞ্চননগর, তালতলা, পেড়িখালী, উড়াবুনিয়া, তেলিখালী, ঘোনা, জাবড়া ও সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে গণ সংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন, দিপংকর মিস্ত্রিী, শেখ ফজলে করিম, লবিত্র বিশ্বাস, শেখ মুজিবুর রহমান, কামরুজ্জামান টিপু, খাজা আঃ মজিদ, সঞ্জয় বিশ্বাস, স ম সিদ্দিকুর রহমান, স্বপন সরদার, রুহিদাস মন্ডল, শেখ মাসুদ রানা, মলয় মন্ডল, সাগর খান, ওলিয়ার শেখ, রণজিৎ মজুমদার, প্রীতিশ মিস্ত্রি, দিলিপ মন্ডল, রতনেশ মিস্ত্রিী ও কাজী হাসান প্রমুখ।

ডুমুরিয়ায় সন্ধানী লাইফ ইনঃ কোঃ’র সভা ও চেক প্রদান

ডুমুরিয়ায় সন্ধানী লাইফ ইনঃ কোঃ লিমিটেডের গৃহ সঞ্চয় বিমা প্রকল্পের মাসিক উন্নয়ন সভা ও চেক প্রদান করা হয়। গতকাল বিকেলে সংস্থার উপজেলা কার্য্যলয়ে আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইয়াছিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যদেন, জয়নাল আবেদীন জুলু, বিশেষ অতিথি ছিলেন, শ্রীমতি সীমা রানী বিশ্বাস, এ সময় আরও বক্তব্যদেন, আঃ হালিম মোড়ল, বিমল কৃষ্ণ মন্ডল, সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন, সহকারী ম্যানেজার সৈয়দ মোঃ জুয়েল। অনুষ্টানে মেয়াদ শেষ গওয়া গ্রহকদের মাঝে এক লক্ষ, চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ জ্বরে কাঁপছে রাজারহাট পরবর্তী সংবাদ চিতলমারীতে ম্যানেজিং কমিটির নির্বাচনত্তোর দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০