ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির গোলে জিতল আর্জেন্টিনা

ইফতেখার হোসেন পাপ্পু - ফটো কার্ড
জুন ১৬, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ

2.+Argentina's+Lionel+Messiশ্যামলবাংলা স্পোর্টস : ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বসনিয়া। মেসির নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন কোলাসিনাক। শুরুতেই পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বসনিয়া। বেশ কিছু সুযোগ সৃষ্টি করেও দক্ষ স্ট্রাইকারের অভাবে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।
ম্যাচের ৩২ মিনিটে জেকোর জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় বসনিয়া। এরপর ম্যাচের ৪১ মিনিটে ফের গোলের সুযোগ সৃষ্টি করে বসনিয়া। কিন্তু লুলিচের জোরালো হেড বাঁ দিকে ঝাপিয়ে পড়ে আটকে দিয়ে আর্জেন্টিনাকে বিপদ মুক্ত করেন গোলরক্ষক রোমারো। প্রথমার্ধে আত্মঘাতী গোলটি ছাড়া আর কোন গোল না হওয়াতে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে প্রথম গোল আদায় করে নেন অধিনায়ক মেসি। গঞ্জালো হিগুয়েনের পাস ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট মেসি, যা প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে আশ্রয় নেয়। এরপর গোল ব্যবধান বাড়ানোর জন্য একের পর আক্রমণ করে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচে আর কাক্ষিত গোলের দেখা পায়নি লিওনেল মেসির দল। বরং ম্যাচের শেষ দিকে একটি গোল হজম করতে হয় সাবেলোর শিষ্যদের। ৮৫ মিনিটের মাথায় বসনিয়ার স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ বিশ্বকাপে বসনিয়ার হয়ে প্রথম গোল করেন। ম্যাচে বল দখলে প্রায় সমানই ছিলো উভয় দল। আর্জেন্টিনা ৫৫ শতাংশ বল দখল করে খেলেছে অপর দিকে বসনিয়া খেলছে বাকি ৪৫ শতাংশ দখলে নিয়ে।

Need Ads