ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের পথেই হাটছেন হাসিনা : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২৩৩
এরশাদের পথেই হাটছেন হাসিনা : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

THঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়নগঞ্জের শামিম ওসমান প্রসঙ্গে সংসদের দেয়া  প্রধান মন্ত্রী শেখ হাসিনার   বক্তব্যের সমালোচনা করে বলেন, এ অবৈধ সরকার ভয়াভবহ সন্ত্রাস খুনিদের সঙ্গে আছে। বিরোধী দলকে নির্মুল করতে শুধু এক বছরে  বিএনপির ৩১০ জন নেতা কমীকে খূন ও ৩৭ জনকে গুম করেছে তারা।

Shamol Bangla Ads

শনিবার দুপুর ২ টায়  ঠাকুরগঁাঁও জেলা পরিষদ (বিডি হল )মিলনায়তনে জেলা  বিএনপি আয়োজিত দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

জেলা কমিটির সহসভাপতি শাহেদ কামাল ডালিম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান  তৈয়মুর রহমান,এ্যাড.আব্দুল হালিম,পয়গাম আলী,ওবায়দুল­াহ মাসুদ,নূর করিম,অধ্যক্ষ নুরুল ইসলাম,আইনুল হক মাষ্টার,ফোরাতুন নেহার,সুলতানুল ফেরদৌস নম্র চৌধূরী,আব্দুল হামিদ প্রমুখ।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল আরও বলেন জণগনের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ৮৬ ও ৮৮ নির্বাচন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে পারেননি। তাকে গণঅভ্যর্থানে বিদায় নিতে হয়েছে। একই পথে হাটছেন হাসিনাও। তারও বিদায় ঘন্টা বেজে ওঠেছে।  সরকারের নানা দোষ ব্যর্থতা  তুলে ধরে তিনি বলেন ৭১ এর মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশী বন্ধুদের সম্মাননা দেয়া স্বর্নের জায়গায় পিতল দেয়া হয়েছে যা দেশের ভাবমূর্তি ক্ষুর্ণ হয়েছে।
মির্জা ফখরুল নিজ দলের নেতাদের  অঙ্গসংগঠনের সম্মেলন ও কমিটি পূর্ণগঠনের নির্দেশ দিয়ে বলেন অবৈধ সরকার বাজেট দেয়ার ক্ষমতা রাখেনা। হলমার্ক কেলেংকারি ও রাষ্ট্রীয় ব্যাংকের  টাকা হরিলুট কারীদের শাস্তি না দিয়ে বাজেটে তাদেরকে ৫হাজার কোটি টাকা  ভুর্তিকি দেয়া হয়েছে । যা দেশের অর্থনীতিকে ধবংস করছে।
বর্তমান সরকারকে ফ্যাসিস্ট এক নায়ক সরকারের সঙ্গে তুলনা করে সরকারের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন পরবর্তী সংবাদ স্পেনকে উড়িয়ে দিয়ে হল্যান্ডের মধুর প্রতিশোধ