শ্যামলবাংলা স্পোর্টস : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গত বিশ্বকাপের ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিয়েছে নেদারল্যান্ডস। ২০১০-এর দাক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফাইনালে খেলেছিল স্পেন ও নেদারল্যান্ডস। ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে ডাচদেরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতে নেয় স্পেন।
শুক্রবার রাতে এ বছর ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমান। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টির মাধ্যমে স্পেনকে এগিয়ে দেন জাভি আলনসো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে অবিশ্বাস্য-দুর্দান্ত এক হেডে ডাচদেরকে সমতায় ফেরান রবিন ফন পার্সি। মাঝ মাঠ থেকে লম্বা শর্ট নেন ওয়েসলি স্নেইডার। ডি বক্সের বাইরে সেটাকে মাথায় নিয়ে সার্জিও রামোস ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে দু’জনকে বোকা বানিয়ে যেভাবে গোল করেন তার ছিল অবিশ্বাস্য। প্রথমার্ধ দুই দল লড়াইয়ে সমান থাকলেও দ্বিতীয়ার্ধে স্পেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ডাচরা। হল্যান্ডের দুর্দান্ত গতির কাছে পরাস্ত হয় স্পেনের টিকিটাকা। ৫৩ মিনিটে স্পেনকে প্রথমবারের মতো এগিয়ে দেন গত বিশ্বাকপের ফাইনালে পোড় খাওয়া আরিয়েন রোবেন। আর ৬৪ মিনিটে কর্নার শট থেকে পাওয়া বল হেড করে স্পেনের জালে বল জড়ান দে ভিজ। ব্যবধান তখন দাঁড়ায় ৩-১-এ। আর ৭২ মিনিটে বলা যায়, স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের হাত থেকে বল কেড়ে (!) নিয়ে গোল করেন পার্সি। স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোস গোলরক্ষক ক্যাসিয়াসের কাছে বল সেভ করে দেন। সেটা নিয়ে সামান্য সময় পায়ে রাখেন ক্যাসিয়াস। এরপর ক্লিয়ার করতে যান হালকা শটে। কিন্তু দুর্দান্ত গতির পার্সি দ্রুত দৌড়ে এসে কেমন যেন ক্যাসিয়াসের পা থেকে বল কেড়ে নিয়ে ডাচদেরকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। আর ৮০ মিনিটে বায়ার্ন স্ট্রাইকার রোবেন আরও একটি গোল করে ব্যবধান ৫-১ এ পরিণত করেন।









