কুষ্টিয়া প্রতিনিধি : পৌরবাসীর ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে পৌর বিজয় উল¬াসে ফ্রি ওয়াই-ফাই লাইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল¬াসে ওয়াই-ফাই জোন হিসেবে উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান প্রয্ুিক্তর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইন্টারনেট লাইনের কোন বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। অনেকেই আর্থিক অভাবের কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। তারা এখানে আসলেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, এই ফ্রি ইন্টারনেট ব্যবহারের কারণে কুষ্টিয়া বাসী অনেক উপকৃত হবেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর আনিচ কোরাইশী, সাবা উদ্দিন সওদগর, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী ওয়াহির রহমান, মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিকী, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনা ইসলাম, সামসুজ্জামান, ভারপ্রাপ্ত সেনেটারী ইন্সপেক্টর দেবাশীষ বাগচী সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




