ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে আদিবাসী ইস্যুতে গণমাধ্যমের ভুমিকা সম্পর্কিত আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ১:৩৬ অপরাহ্ণ
নবাবগঞ্জে আদিবাসী ইস্যুতে গণমাধ্যমের ভুমিকা সম্পর্কিত আলোচনা সভা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ইস্যুতে গণমাধ্যমের ভুমিকা সম্পর্কিত আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে আদিবাসী একাডেমিতে গণমাধ্যম, আদিবাসী নেতৃবৃন্দ ও এনজিও কর্মীদের সাথে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচী-আদিবাসী প্রকল্পের আয়োজনে সভায় এনডিএফ এর নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিবিআর প্রকল্পের জেলা প্রতিনিধি মহসিন আলী, কেন্দ্রিয় কার্যালয়ের দলনেতা আলবেরিকুশ খালকো ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের আইডিপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা। সভায় আলোচকগন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহিত আদিবাসীদের অধিকার, ভূমি দখল, মানবাধিকার লঙ্ঘন, জীবন জীবিকা গণমাধ্যমের মাধ্যমে জনসাধারনের কাছে উপস্থাপন করে আদিবাসীদের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখার আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!