ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা শনিবার শেষ হয়েছে। মেলায় সরকারী-বেসরকারী সকল দপ্তরের অংশগ্রহণে ও আধুনিক তথ্য প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষ দিনে বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন মেলায় অংশগ্রহনকারী স্টল ঘুরে দেখেন ইউএনও হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট এডিপিকে প্রথম পুরস্কারে ভূষিত করেন। উল্লেখ্য গত ২০ মে এ মেলা উদ্বোধন করা হয়।




