চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা ঠাকুরপুর সীমান্তের পাকুলিয়া নামক স্থানে সাপের কামড়ে লাল্টু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে ঠাকুরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শনিবার ভোর ৪টার দিকে ওই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে মিন্টুসহ ৬-৭ জন ঠাকুরপুর সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর শনিবার ভোরে গরু কিনে বাংলাদেশের একই পিলারের কাছ দিয়ে ফেরার সময় ঠাকুরপুর পাকুলিয়ায় পৌঁছালে বিষধর সাপের কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকাল ৬টার দিকে পরিবারের লোকজনের কাছে ঠাকুরপুর ক্যাম্পের টহলরত বিজিবি তার লাশ হস্তান্তর করে।




