ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িচংয়ে ৮ মাসের সন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ৯:৩৮ অপরাহ্ণ

comilla  child  murder--20-05-14তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহাদৌলতপুর এলাকায় পাষন্ড পিতা শাকিল মিয়া (৩২) গলা টিপে হত্যা করেছে তার ৮ মাস বয়সী শিশু সন্তান তাহসিন ইসলামকে। ঘাতক পিতা শাকিল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর কৈকরি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহাদৌলতপুর গ্রামে তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। ১৯ মে সোমবার রাতে বাড়ি থেকে শিশুটিকে নিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

নিহতের মাতা সোনিয়া আক্তার জানান, সোমবার সন্ধ্যায় তার স্বামী বাচ্ছাকে ডাক্তার দেখানোর নামে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আধা ঘন্টা পর আবার তার স্বামী বাড়িতে ফিরে এসে বলে বাচ্ছাকে ডাক্তারের চেম্বারে রেখে এসেছি। তুমিও চলো আমার সাথে। পরে ক্যান্টনমেন্ট প্রাইভেট হাসপাতালের বেডে গিয়ে বাচ্চার মরদেহ দেখতে পাই। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মৃত অবস্থায় হাসপাতালের বেডে তাকে ফেলে তার পিতা পালিয়ে যায়। আমার স্বামী গত দেড় বছর আগেও দুই মাস বয়সী আমাদের প্রথম সন্তান কে একই ভাবে হত্যা করেছিল। পরে পারিবারিক সমঝোতায় তা মিমাংসা হয়েছিল।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজু হাসপাতালে পাঠানো হয়েছে । এ বিষয়ে বুড়িচং থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!