ads

মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছে : রিজভী

খবর টি পড়েছেন : ১৬৫
আওয়ামী লীগ ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছে : রিজভী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছেন আওয়ামী লীগের নেতারা। তিনি ৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই কথা বলেন।
তিনি বলেন, ভোটারদের ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করে ফায়দা লোটার অভিনব চক্রান্ত করেছেন তারা। রিজভী বলেন, তারা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ও সমাজের স্থিতি ভেঙে ফেলতে ষড়যন্ত্র করছেন।
রিজভীর অভিযোগ, আবারও নতুন করে বিশেষ ক্ষমতা আইনে বা নিজেরাই নাশকতার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, গত কয়েক দিনে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলা পরিকল্পিত বলে মন্তব্য করেন রিজভী।
বিএনপির এ নেতা বলেন, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। আর কোনো উপায় নেই। কাজেই সাধারণ মানুষের দাবি উপেক্ষা করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে তেল নয় :… পরবর্তী সংবাদ শতবছরের ব-দ্বীপ পরিকল্পনা অনুমোদন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads