ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ার তিতাসে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাংচুর : আহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ

CCCকুমিল্লা প্রতিনিধি :  কুমিল­া জেলার তিতাস উপজেলার হরিণপুর গ্রামে নতুনভাবে বিদ্যুৎ সংযোগের জন্য হরিণপুর গ্রামবাসীর জমাকৃত ৩ লাখ টাকা দিতে অস্বীকার করায় একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী গং যোগেন্দ্র চন্দ্র সরকার এর পরিবারের উপর অর্তকিত হামলা, লুটপাট ও ভাংচুর করে সন্ত্রাসীরা। গত ১৭ মে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৪জন আহত হয়। এ ব্যাপারে কুমিল­া তিতাস উপজেলার হরিণপুর গ্রামের মৃত রূপচাঁন সরকারের ছেলে যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮) বাদী হয়ে একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী (৫৫), মৃত মোস্তাফার ছেলে মোঃ মামুনুর রশিদ @ মামুন (৩৮), আঃ লতিফ বেপারী’র ছেলে মোঃ সেন্টু মিয়া (৪০), মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিমা (৩৫), মৃত বাদশা মিয়া’র মোঃ তফাজ্জল হোসেন (৩২) এবং ২য় সরস্বতীচর গ্রামের আঃ করিমের ছেলে আশিক মিয়া (২৮), নুরু মিয়ার ছেলে বাবু মিয়া (২৭) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে বিবাদী করে গত ১৭ মে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নং- ১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ২ মাস পর্বে কুমিল­া তিতাস উপজেলার হরিণপুর গ্রামে নতুনভাবে বিদ্যুৎ সংযোগের জন্য হরিণপুর গ্রামের লোকজন ৩ লাখ টাকা সংগ্রহ করে ওই গ্রামের মৃত রূপচাঁন সরকার এর ছেলে যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮) এর নিকট জমাকৃত ৩ লাখ টাকা রাখে। ওই জমাকৃত টাকা দিতে অস্বীকার করলে গত ১৭ মে সকাল অনুমান সাড়ে ৯টায় একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী’র নেতৃত্বে লাঠিসোটা, লোহার রড, ছুরি, চাপাতি ও রাম দা নিয়ে ১৪/১৫জন সন্ত্রাসী যোগেন্দ্র চন্দ্র সরকার উপর অর্তকিত সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রী, ছেলে-মেয়েদেরকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় জমাকৃত নগদ ৩ লাখ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজনেরা আহতদের উদ্ধার করে কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮), তাঁর স্ত্রী রেখা রাণী সরকার (৫০), ছেলে বিমল চন্দ্র সরকার (২০) ও শ্যালক পবিত্র চন্দ্র সরকার (৩৭)।
উলে­্যখ যে, কুমিল­ার তিতাস উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী (৫৫) গং দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজী সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!