ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মিনিবাস-মাহেন্দ্র চলাচল বন্ধে যাত্রিদের সীমাহীন ভোগান্তি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মিনিবাস-মাহেন্দ্র চলাচল  বন্ধে যাত্রিদের সীমাহীন ভোগান্তি

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহি মিনিবাস ও মাহেন্দ্র চালকদের দ্দ্বন্দ্বে সোমবার দুপুর থেকেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় সকল যাত্রিদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে।
সুত্রে জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারি থেকে ডুমুরিয়া পর্যন্ত থ্রি-হুইলার মাহেন্দ্র গাড়ি গত কয়েক মাস ধরে যাত্রি আনা-নেওয়া করে। ফলে এই রুটে মিনিবাসে যাত্রি সংখ্যা কিছুটা কমে যাওয়ায় দু’পক্ষের মধ্যে চাপা ক্ষোভ ও দ্বন্দের শুরু হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ, হামলা, মারধরসহ নানা কারণে এক সময়ে মাহেন্দ্র চলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রচেষ্টায় আবার মাহেন্দ্র চলাচল শুরু হয়। এরপর গত শুক্রবার একটি তুচ্ছ ঘটনার জের ধরে খুলনার গল্লামরীতে বাস শ্রমিকরা এক মাহেন্দ্র চালককে মারধর শেষে আবারও মাহেন্দ্র চলাচল বন্ধ করার চেষ্টা চালায় এবং মাহেন্দ্র গাড়ীর যাত্রি নামিয়ে দেওয়া ও চলাচলে বাঁধা দিতে থাকে। বাস কর্তৃপক্ষ খুলনা জিরোপয়েন্টে ও মাহেন্দ্র চালকরা ডুমুরিয়া বাসষ্টান্ডে অবস্থান নিয়ে আন্দোলন করায় গতকাল বেলা ১১টা থেকে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দুরপাল্লার ও সর্ব সাধারন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা থেকে বাসে করে ২৬ জনের একটি দল নিয়ে ফকিরহাট উপজেলায় মাটির কাজ করতে যাওয়ার পথে ডুমুরিয়ায় আটকা পড়ে খিরোদ সর্দার(৪৫) বলেন, এতোগুলো লোক নিয়ে এখন আমরা খুব বিপদে পড়িছি। কী খাবো, কোথায় থাকবো, কিছুই বুঝতিছি নে।’
মাহেন্দ্র চালক সিমিতর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, গত শনিবার থেকে মিনিবাস ওলারা আমাদের মাহেন্দ্র থেকে যাত্রি নামিয়ে দিচ্ছে। চলতে বাধা দিচ্ছে। আমরা আলোচলারও চেষ্টা করেছি। কিন্তু ফল না হওয়ায় আমরাও তাদের মত অবরোধ করেছি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বলেন, আমরা দুই পক্ষকে ডেকে সমস্যা সমধানের চেষ্টা করেছি। কিন্তু মিনিবাসের নেতাদের অনমোনীয়তার কারণে আজ এই অবস্থা। তবে সমাধন হয়ে যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!