ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় দাঁতের যত্ন নিয়ে সেমিনার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ

Dental Saminer Photo - 18.05.14.docতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ মে রবিবার সকালে কুমিল্লার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং ওমেন্স এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমন্টে অর্গানাইজেশন (উইডু) এর সহযোগীতায় দাঁতের যতœ নিয়ে কুমিল্লার কলেজ ছাত্র ও শিক্ষকদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান এই সেমিনার উদ্বোধন করেন। ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এতে প্রধান আলোচক হিসেবে বিস্তারিত আলোচনা করেন। ‘মুখ ও দাঁতের যত্নে সচেতন হউন, দন্তক্ষয় রোধ করুন’ এবং ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি, দন্তক্ষয় রোধে সঠিক তথ্য খুঁজি’ -বিষয় নিয়ে প্রধান আলোচক দন্তক্ষয়ের কারণ, এর কুপ্রভাব, ক্ষয় হওয়ার প্রক্রিয়া, উপসর্গ ও লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করেন। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিন ও জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দিন।

Need Ads
error: কপি হবে না!