জামালপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের ইসলামপুর মোশারফগঞ্জ রেলওয়ে ষ্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ১৬ মে বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জামালপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মোঃ জহুরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫১নং লোকাল ট্রেনটি মোশারফগঞ্জ রেলওয়ে ষ্টেশনে সকাল সাড়ে ১০টায় পৌঁছার পর এর ইঞ্জিনে আগুন ধরে । খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ইঞ্জিন বিকল হয়। পরে দেওয়ানগঞ্জ থেকে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে দেওয়ানগঞ্জ ষ্টেশনে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারনে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরেছে বলে তিনি ধারনা করছেন।




