ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৮:১৩ অপরাহ্ণ

PRO-1নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা/১৪ এর উদ্বোধন করা হয়েছে। ১৪ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। জনগণের দোড়গোড়ায় সেবা  এই শ্লোগানকে সামনে রেখে তথ্য প্রযক্তি নির্ভর আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী ওই মেলার আযোজন করেন। এ উপলক্ষ্যে মেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মাওঃ নুরে আলম সিদ্দিকি এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।মেলায় সরকারী অফিস, বেসরকারী অফিস, এনজিও সংস্থা  ও নবাবগঞ্জ প্রেস ক্লাব সহ ৪৭ টি ষ্টল বসে। মেলায় দেখতে নানা শ্রেণী ও পেশার মানুষ ভিড় জমান।

নবাবগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরন

Shamol Bangla Ads

PRO বিশেষ এলাকায় উন্নয়নে চলতি অর্থ বছরে দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরন করা হয়েছে।  ১৪ মে সকালে  উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান  মাওঃ নুরে আলম সিদ্দিকি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন ওই বৃত্তির টাকা বিতরন করেন। ¯œাতক শ্রেণীর ৬৩ জন শিক্ষর্থীকে ১৫০০ টাকা, এইচ সি সি’র ৯৬ জন শিক্ষার্থীকে ৮০০ টাকা, এস এস সি’র ২১৭ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা এবং প্রাথমিক স্তরের ১০১ জন শিক্ষার্থীকে ২০০ টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!