ads

সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা আইন অনুমোদন দিলো মন্ত্রিসভা

খবর টি পড়েছেন : ২১৫
আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা আইন অনুমোদন দিলো মন্ত্রিসভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেল-জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯ ডিসেম্বর রবিবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ১৯৮৩ সালের একটি অর্ডিনেন্সকে আইনে পরিণত করতে মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়েছে। আইনে ৫০টি ধারা আছে। রাজধানী ঢাকায় একটি আয়ুর্বেদিক বোর্ড থাকবে। বোর্ড থেকো অনুমোদন নিয়ে যেকোনো স্থানে শাখা করা যাবে। পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ থাকবে, চেয়ারম্যান সভাপতি এবং একজন রেজিস্ট্রার থাকবে। বছর শেষে একটি প্রতিবেদন সরকারকে দিতে হবে।

তিনি আরও বলেন, মেডিক্যাল কাউন্সিলের মতো একটি কাউন্সিল থাকবে। তারা অ্যাকাডেমিক বিষয়গুলো দেখবে। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হবে ৩ বছরের জন্য। কাউন্সিলই সভাপতি নির্বাচন করবে। কাউন্সিলে ১৬ ক্যাটাগরির সদস্য থাকবেন। এর মধ্যে ৩ জন এমপি (সংসদ সদস্য) যাদের স্পিকার মনোনয়ন দিবেন। ডিজি হেলথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ডিন, চট্টগ্রাম রাজশাহী ও খুলনা মেডিক্যাল থেকে মেডিসিন অনুষদের একজন ডিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব, অর্থ বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের রেজিস্ট্রার, সরকারি পর্যায়ে ইউনানি ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ও বেসরকারি পর্যায়ে ইউনানি ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ- এরকম প্রায় ১৯ জন সদস্য।

Shamol Bangla Ads

ইউনানি চিকিৎসকরা ডাক্তার লিখতে করতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সংশ্লিষ্ট কাউন্সিল নির্ধারণ করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাউন্সিলের কাজ হলো- ডিপ্লোমা, স্নাতক, স্নাতোকোত্তর ডিগ্রির রেজিস্ট্রেশন, গবেষণা বা বিশেষ শিক্ষা প্রবর্তনকরাসহ অন্যান্য গবেষণা, আর্থিক স্বীকৃতি এবং প্রকাশনা। আইনে কিছু সাজার বিধানও রাখা হয়েছে। কোনো সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি মিথ্যা উপাধি ব্যবহার করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড় অনুমোদনহীন ওষুধের প্রেসক্রিপশন দিলেও এক বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড এবং কোনো সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি ডিগ্রির অনুকরণ করলে ৩ বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নৌ বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহকে পরিবেশবান্ধব উন্নত স্বাস্থ্যকর নগরী বিনির্মাণের যাত্রা শুরু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads