আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে¡ নতুন অনলাইন নিউজ পোর্টাল আমাদের আগৈলঝাড়া ডট কম এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, যুগ্ন সম্পাদক এসএম ওমর আলী সানী, সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, সাংবাদিক জয় রায়, সম্পাদক ও প্রকাশক মো. মাসুদ রানা প্রমুখ।




