ads

বুধবার , ৭ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৭, ২০১৪ ৭:৩৭ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক মামলার আসামি সাদপুর মাদ্রাসার সুপার ও জামায়াতের রোকন মাওলানা আশরাফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ সময় পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বোমা ও একটি রাম দা উদ্ধার করেছে পুলিশ। ৬ মে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কালিগঞ্জ উপজেলার ভদ্রমখালী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও উপজেলার তেকরা রহিমপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল কামাল, জব্বার, শফিকুল ও আসাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে ভদ্রখালী মাঠে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!