তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মহানগরীরর শাসনগাছা এলাকা থেকে পুলিশ গত বুধবার দুপুরে কাউসার (৩০) নামে ১০ মামলার এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে। এসময় তার সহযোগীরা ককটেল ফাঁটিয়ে, লাঠি-সোটা সহ হামলা করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ আতœরক্ষার্থে ৫৩ রাউন্ড শর্টগান ও রবার বুলেট ছোঁড়ে। সন্ত্রাসীদের হামলায় তখন পুলিশের ৩ এসআই সহ আরো ৭ কনষ্টেবল আহত হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা মহানগরী সংলগ্ন শাসনগাছা এলাকার আবু তাহেরের পুত্র হত্যা সহ ১০ মামলার পলাতক আসামী কাউসারকে গতক বুধবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের এসআই জসিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শাসনগাছা আন্তঃজেলা বাসটার্মিনাল থেকে গ্রেফতার করে। এসময় তাকে হাতকড়া পড়িয়ে নিয়ে আসার সময় প্রায় এক/দেড়’শ নারী-পুরুষ লাঠি-সোটা নিয়ে ককটেল ফাটিয়ে ও রেলপথের পাথর নিক্ষেপ সহ আতংক সৃষ্টি করে পুলিশের কাছ থেকে কাউসারকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ আতœরক্ষার্থে ৫৩ রাউন্ড রবার বুলেট ও শর্টগানের গুলি ছোঁড়লে আক্রমনকারীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের পাথর নিক্ষেপে এসময় অভিযানে থাকা পুলিশের এসআই জসিম উদ্দিন,এসআই শহীদুল ইসলাম,এসআই তাজুল ইসলাম ছাড়াও ৭ পুলিশ সদস্য আহত হয়। অভিযানে থাকা পুলিশের এসআই শহীদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আসামী কাউসার দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকের ১০টি মামলা রয়েছে।




