তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে ঋর্নের বকেয়া টাকা পুরোপুরি পরিশোধে ব্যর্থ হওয়ায় সমিতির মালিকপক্ষ পরিবারের সদস্যদের সামনে এক ঋর্ণ গ্রহিতাকে মারধোর করে । এঘটনায় অপমান সহ্য করতে না পেরে রিপন খাঁন (২৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।
নিহতের পরিবার,স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের সিএনজি চালক রিপন খাঁন সম্প্রতি একই এলাকার জাগ্রত সঞ্চয় ও ঋৃণদান সমবায় সমিতি থেকে ১৫ হাজার টাকা ঋৃণ নেয় । গত মঙ্গলবার ২৯ এপ্রিল ছিল ঋর্ণের কিস্তি পরিশোধের দিন। বিকেল সাড়ে ৪ টায় সমিতির মালিক পক্ষের আক্তার হোসেন,দিদার হোসেন এবং শাহাদাৎ হোসেন সুন্দলপুর গ্রামে রিপনের বাড়িতে যায় কিস্তির টাকা সংগ্রহে। এ সময় কিস্তির ১৩’শ টাকার মধ্যে রিপন ৯’শ টাকা পরিশোধ করে বাকী ৪’শ টাকা গতকাল বুধবার সকালে পরিশোধ করার জন্য বললে তারা উত্তেজিত হয়ে বাড়িতে থাকা রিপনের শাশুড়ি, স্ত্রী,পিতা সহ অন্যান্যদের সামনে তাকে চড়-থাপ্পর ও লাঠিপেটা করে । এরপর তারা চলে গেলে রাগে, ক্ষোভে অপমান সইতে না পেরে স্থানীয় সুন্দলপুরবাজার থেকে রাতে কেরির ট্যাবলেট (এক জাতীয় কীটনাশক) কিনে একটি কাগজে তার মৃত্যুর জন্য আক্তার,দিদার ও শাহাদাৎ দায়ী একথা লিখে রাত সাড়ে ৮টায় বিষ পান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মূমুর্ষূ অবস্থায় তাকে দাউদকান্দিও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ নিয়ে যাওয়ার পথে রাত দেড় টায় তার মৃত্যু হয়। দাউদকান্দি থানার পুলিশের এসআই মোস্তফা খবর পেয়ে গতকাল বুধবার সকালে রিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পিতা শাহাজালাল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এব্যাপারে আমি দাউদকান্দি থানায় আক্তার হোসেন, দিদার হোসেন ও শাহাদাৎ কে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।




