ads

বুধবার , ২৯ জুন ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইস্তাম্বুলে বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ৩৬

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৯, ২০১৬ ১:০৪ অপরাহ্ণ

-istanbul-at_221630শ্যামলবাংলা ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার আত্মঘাতী হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।
বিমানবন্দর থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান আর তারপর বোমা বিস্ফোরণ হয়। একটি টার্মিনালে ঢোকার পথে একজন বন্দুকধারী শুরুতে গুলি চালায় এবং তারপর তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে আত্মঘাতী এই হামলায় অংশ নিয়েছেন আরো দুজন বন্দুকধারী।
সেখানে কেবলই অবতরণ করা একটি বিমানে যাত্রী ছিলেন বিবিসির মার্ক লোয়েন। পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, যাত্রীদের রানওয়েতেই বিমানে রেখে দেয়া হয়। তিনি বহু নিরাপত্তা রক্ষী ও এম্বুলেন্স দেখতে পাচ্ছিলেন। খবর: বিবিসি
ওই ঘটনায় ইউরোপের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক এই বিমানবন্দরটির সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। এক কর্মকর্তা জানান, ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরটিকে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল। কারণ যাত্রীদের প্রবেশ পথে লাগেজ স্ক্যান করা হলেও সেখানে টার্মিনালে আসা গাড়ির জন্য কোন স্ক্যানার নেই।
কর্মকর্তাদের ভাষ্য, হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই তুরস্কের নাগরিক। হামলায় যেসব বিদেশি নাগরিক নিহত হয়েছেন, তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, হামলার ধরন দেখে এর পেছনে আইএস জঙ্গিরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Need Ads