ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ১ম সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ

PRO-28নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহনের পর ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের এপ্রিল/১৪ মাসের ওই মাসিক সভা আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। সভায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাওঃ নুরে আলম সিদ্দিকি সভাপতিত্ব করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম সহ উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদের নব নির্বাচিত প্রতিনিধি গণ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Need Ads
error: কপি হবে না!