পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার শিবপুর বিহারীপাড়া নামক স্থানে শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দন্ত চিকিৎসক আরিফুল ইসলাম (৩৫), নিহত হন। তিনি বানেশ্বর নামাজ গ্রামের আব্দুল আলিমের ছেলে এবং কমফোর্ট ডেন্টাল কেয়ার পুঠিয়ার সত্ত¡াধিকারী।
নিহতের পরিবার ও এলাকারবাসী সূত্রে জানাগেছে, পুঠিয়া থেকে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে শনিবার রাত ৯.৩০ মিনিটে ডাঃ আরিফুল ইসলাম অকুস্থলে পৌঁছে দূর্ঘটনার শিকার হন। পথচারীরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুঠিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন। উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫.৩০ মিঃ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক সন্তান রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর লেখা পর্যন্ত ঘাতক গাড়ীর সন্ধান মেলেনি। থানায় কোন মামলা হয়নি।




